প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
নারায়নগঞ্জ ১ (রুপগঞ্জ) বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত

নারায়নগঞ্জ ১ (রুপগঞ্জ) বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত
নূর নবী,রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ -১( রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ধানের শীষ প্রতিকে ১লাখ ৫৫ হাজার ৪২১ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৯০ হাজার ২৮৯ভোট। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল (জাহাজ) ৪৫৬ ভোট, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন( ট্রাক) ২০৮ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমদাদুল্লাহ( হাতপাখা) ৭১৩৭ ভোট, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মনিরুজ্জামান চন্দন( কাস্তে) ২৫৮ভোট, ইনসানিয়াত বিপ্লব পার্টির রেহান আফজল ( আপেল)২০২ভোট পেয়েছেন। মোট বৈধ ভোট ২ লাখ ৫৩ হাজার ৯৭১ভোট ও বাতিল ভোটের সংখ্যা ৪৯৬৭ ভোট। মোট ১২৯ কেন্দ্রের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো : সাইফুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv